এস.এম.শামীম
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইতির জালে ৩ গোল, বিশ্বকাপে জয় পেল ব্রাজিল

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:   
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথম কয়েক মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন রাফিনিয়া। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পরে তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ২৩ মিনিটে আর ভুল করেনি সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলা ভিনিসিয়ুসের পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়রও। লুকাস পাকেতার পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে হাইতি। কর্নার থেকে পাওয়া এক সুযোগে গোলের সম্ভাবনা তৈরি হলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন দানিলো।ম্যাচে বদলি হিসেবে নামা এনদ্রিকও একবার বল জালে জড়িয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। শেষ দিকে আরও একটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

18

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20