এস.এম.শামীম
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা

দিঘলিয়া প্রতিনিধি:
আসন্ন গাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লা তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।ইশতেহারে তিনি বলেন, নির্বাচিত হলে গাজিরহাট ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত এবং জনবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের মৌলিক সেবাগুলোকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ গ্রহণ করবেন।

মো. বিল্লাল মোল্লা তাঁর ইশতেহারে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে রয়েছে— রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক ও মৎস্যজীবীদের সহায়তা বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন।

তিনি আরও বলেন, ইউনিয়নের সকল নাগরিকের জন্য চেয়ারম্যানের কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে। জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনী ইশতেহারে মো. বিল্লাল মোল্লা ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে গাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ গাজিরহাট ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

ইশতেহার ঘোষণার পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে গাজিরহাটকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20