এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী নিবাসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদের ভাই সরদার শহীদুল্লাহ মৃত্যু বরণ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি দু"পুত্র , তিন কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহীর রেখেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর কর্মময় জীবনের স্মৃতি স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
২৭ আগস্ট বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন মরহুমের নামাজে জানাজা আজ ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় সুতিরকুল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন,
এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমূখ।