এস.এম.শামীম
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।
শক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার দিঘলিয়ায় মাসব্যাপী 'আন্তঃবিদ্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনার নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

 চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মল্লিক এবং মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খাতুন। 

বিশেষ আকর্ষণ হিসেবে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) অনুপম বিশ্বাসের নির্মিত ও উপস্থাপিত একটি সুনির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন, রানার্স-আপ, ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দল, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলসহ শ্রেষ্ঠ বক্তা, প্রতিষ্ঠান প্রধান ও তদারককারী সমন্বয়ক শিক্ষকদের মাঝে ট্রফি, সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান বই উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জাতীয় উদ্যোগ তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20