এস.এম.শামীম
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

মো: আরিফ  হোসেন, দিঘলিয়া (খুলনা) 
খুলনার দিঘলিয়া উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  
১২ জুন ২০২৬  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪  আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. কে. আজিজুল বারী হেলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোগ দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার, খুলনা জনাব এস. এম. ছায়েদুর রহমান। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন শিক্ষা ও উদ্ভাবন কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন দাশ গুপ্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করে যাবে। বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। তাদের প্রদর্শিত প্রকল্পসমূহ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রদর্শনীতে পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, কৃষি উন্নয়ন, রোবোটিক্স এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প স্থান পায়।

অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এম্প্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং সার্বিক সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20