এস.এম.শামীম
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ ইঞ্চির বালু ৩ ইঞ্চি, ব্লকও নিম্নমানের—এলজিইডির আপত্তির পরও চলছে কাজ! দক্ষিণ বেদকাশী স্কুলের প্রবেশপথ নির্মাণে অনিয়ম

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:

প্রাক্কলনে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা, সেখানে কোথাও ৩ ইঞ্চিও ঠিকমতো নেই। ৪ ইঞ্চি কংক্রিটের বদলে কোথাও দেড় ইঞ্চি। 

এখন ব্লক বসিয়ে দিলে নিচের সবকিছু ঢেকে যাবে—তখন অনিয়ম ধরা যাবে কীভাবে?’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ নির্মাণকাজ দেখতে আসা এক স্থানীয় বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রাক্কলনের সঙ্গে মিল না রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। 

এর মধ্যে ইউনিব্লকের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে ওই ব্লক অপসারণের নির্দেশ দিয়ে লিখিত চিঠি দিয়েছে এলজিইডি। কিন্তু অভিযোগ, চিঠির পরও সেই ব্লক দিয়েই কাজ চলছে।খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৮ মিটার দীর্ঘ ইউনিব্লকের সংযোগপথ নির্মাণ ঘিরে উঠেছে এসব অভিযোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু বলেন, ‘ব্লকের মান নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। ঠিকাদারকে বিষয়টি জানানোর পরও একই ব্লক দিয়ে কাজ করা হচ্ছে।’ শিক্ষক-শিক্ষার্থীদের প্রবেশ ও বের হওয়ার এটিই বিদ্যালয়ের একমাত্র পথ হওয়ায় কাজের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।তিনিন অভিযোগ তোলেন  শুধু ইউনিব্লক নয়, নির্মাণের নিচের স্তরেও প্রাক্কলন মানা হচ্ছে না।

এলজিইডির অফিস সূত্রে জানা যায়, ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দক্ষিণ বেদকাশি মাধ্যমিক  বিদ্যালয়ে পুকুর উন্নয়ন, আরসিসি ঘাটলা ও ১৪৮ মিটার দীর্ঘ ইউনিব্লকের সংযোগপথ নির্মাণ করা হচ্ছে। তিনটি কাজের মোট প্রাক্কলিত ব্যয় ২০ লাখ ২৮ হাজার ১৬৫ টাকা। এর মধ্যে পুকুর উন্নয়নে ৪ লাখ ২ হাজার ৫৫৯ টাকা, আরসিসি ঘাটলায় ৮ লাখ ৩২ হাজার ৮৪০ টাকা এবং সংযোগপথ নির্মাণে ৭ লাখ ৯২ হাজার ৭৬৬ টাকা ধরা হয়েছে।কাজটি করছে... নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান। 

প্রাক্কলন অনুযায়ী, ১৪৮ মিটার দীর্ঘ ও ১ দশমিক ৭৭৬ মিটার চওড়া সংযোগপথে ২৫০ মিলিমিটার বা প্রায় ১০ ইঞ্চি বালুর স্তর দেওয়ার কথা। স্থানীয়দের অভিযোগ, কাজের কয়েকটি স্থানে সেই স্তর প্রায় ৩ ইঞ্চি। বালুর ওপর ১০০ মিলিমিটার বা প্রায় ৪ ইঞ্চি পুরু ১:২:৪ অনুপাতে কংক্রিট দেওয়ার কথা থাকলেও কোনো কোনো স্থানে তা ১ থেকে দেড় ইঞ্চি বলে অভিযোগ।

এরপর ৩০ মিলিমিটার বালুর বেডিং তৈরি করে ইউনিব্লক বসানোর কথা। অভিযোগ রয়েছে, নির্ধারিত বেডিং না দিয়ে স্থানীয় বালু ব্যবহার করে ব্লক বসানো হচ্ছে। প্রাক্কলন অনুযায়ী ইউনিব্লক ৬০ মিলিমিটার পুরু এবং কমপক্ষে ৩০ এমপিএ শক্তির হওয়ার কথা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে আনা কিছু ব্লক সামান্য আঘাতেই ভেঙে যাচ্ছে। তবে পরীক্ষার ফল না থাকায় ব্লকগুলো নির্ধারিত মানের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান গণি খোকন বলেন, ‘কাজটি প্রাক্কলন অনুযায়ী হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বালু ও ঢালাইয়ের পরিমাণ এবং ব্লকের মান নিয়েও আপত্তি রয়েছে। বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ রাসেল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কয়রা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আজফাল হোসেন বলেন, ‘ইউনিব্লকের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে ওই ব্লক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে লিখিত চিঠিও দেওয়া হয়েছে। এরপরও আমাদের না জানিয়ে ওই ব্লক ব্যবহার করা হচ্ছে বলে জানতে পেরেছি। ব্লকগুলো নির্ধারিত মানের না হলে সেগুলোর বিপরীতে যাতে বিল পরিশোধ না হয়, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20