প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
দিঘলিয়া বর্ষার আগেই ড্রেন পরিষ্কার প্রয়োজন

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলা, জনদুর্ভোগ কমানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দিঘলিয়া উপজেলায় ব্যাপক পরিসরে ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রয়োজন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ড্রেন, নালা-নর্দমা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন মনে করেন বিজ্ঞ মহল। জানা গেছে, সেনহাটি ইউনিয়ন ৭নাম্বর ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুর উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম প্রাথমিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বর্ষা শুরু হওয়ার আগেই পানি চলাচলের পথ উন্মুক্ত করতে প্রধান প্রধান ড্রেন থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হচ্ছে।
সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিন্টু, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ড্রেন ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে।
এসব সমস্যা বিবেচনায় নিয়েই এবার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ড্রেন পরিষ্কার, ড্রেজিং এবং ময়লা অপসারণ কার্যক্রম আমাদের এলাকায় কাজ করছি। এদিকে শুধু জলাবদ্ধতা নিরসন নয়, মশাবাহিত রোগ প্রতিরোধেও সমান গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা