প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
দিঘলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে শেখ মনজুরুল ইসলাম (৫৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
তিনি দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পিতার নাম মৃত আব্দুল বারী শেখ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে দিঘলিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম যায় যায় বেলা প্রতিনিধিকে বলেন,
শেখ মনজুরুল ইসলাম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা