এস.এম.শামীম
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অশ্রুসিক্ত বিদায়ে কলারোয়া থেকে নতুন গন্তব্যে ওসি এইচ এম শাহীন

এস.এম.শামীম, খুলনা:
অশ্রুসিক্ত বিদায়ে কলারোয়া ছাড়লেন ওসি এইচ এম শাহীন
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনকে বিদায় জানাতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে থানা চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ওসি শাহীনসহ উপস্থিত অনেকেই।

কর্মকালীন সময়ে সাধারণ মানুষকে আন্তরিক সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় কলারোয়াবাসীর কাছে মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি।

বিদায়বেলায় প্রবীণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন, দোয়া করেন এবং তার দীর্ঘায়ু ও পরিবারের শান্তি কামনা করেন। এ সময় অনেকেই তাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ের আগে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন ওসি শাহীন।

এইচ এম শাহীন বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভাগীয় পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে উন্নীত হন। কলারোয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কলারোয়া থেকে বদলি হয়ে এইচ এম শাহীনের পরবর্তী কর্মস্থল দেবহাটা থানা। পারিবারিক জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। বাবা-মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20