এস.এম.শামীম
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আঁতাই নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে দিঘলিয়া মমিনপুরের মেইন সড়ক, শত শত ঘের ও বসতবাড়ি

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার মমিনপুর এলাকায় আঁতাই নদীর তীব্র ভাঙনে স্থানীয় প্রধান সড়ক, শত শত মাছের ঘের এবং অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কসহ বিস্তীর্ণ এলাকা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীর পাড় ধসে পড়ছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা জানান, সড়কটি ভেঙে গেলে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে শত শত মাছের ঘের ও বহু বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগীরা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। 

স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে নদী তীর সংরক্ষণে ব্লক ফেলা বা টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হবে এবং এলাকার মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20