এস.এম.শামীম
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুপিয়ে ও গুলি করে নগরীতে দুইজনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক গাজী রাসেল আকবর।।
নগরীতে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 
এর মধ্যে একজনকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং অপরজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা থানার ৮০ বিঘা এলাকা থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— 
৮০ বিঘা এলাকার খোকনের ছেলে মো. মনজুরুল ইসলাম এবং একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। 
স্বজনরা জানান, 
মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না বলে দাবি পরিবারের।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন "আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20