এস.এম.শামীম
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েট ও পর্তুগালের আইএসটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ মামুন মোল্লা:
শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েটের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। 

পর্তুগালের আইএসটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস. এম. সোহেল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রফেসর রজেরিও কোলাসো।

সমঝোতা স্মারকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও ডক্টরাল থিসিসের যৌথ তত্ত্বাবধান, গবেষণা সভা ও সম্মেলন আয়োজন এবং বৈজ্ঞানিক উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কুয়েটের আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে।

 সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20