এস.এম.শামীম
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় উঠানে বন্দি সরকারি অ্যাম্বুলেন্স চালক সংকটে ৪,৫০০ টাকায় নিঃস্ব দরিদ্র রোগীরা

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে একটি সরকারি অ্যাম্বুলেন্স। কাগজপত্রে গাড়ি ও জ্বালানি বরাদ্দ থাকলেও শুধু চালকের অভাবে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি বন্ধ রয়েছে। 

ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এই উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো মুমূর্ষু রোগী এলে দ্রুত চিকিৎসার জন্য খুলনা শহরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্সের চালক না থাকায় রোগীদের ভরসা করতে হচ্ছে বেসরকারি গাড়ির ওপর। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে দরিদ্র রোগীদের।

জানা গেছে, কয়রা থেকে খুলনা শহরে একজন রোগী নিতে বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসের ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ৪ হাজার ৫০০ টাকা। নিম্নআয়ের মানুষের জন্য এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

আর্থিক দুর্ভোগ
স্থানীয়রা জানান, জরুরি মুহূর্তে ৪ হাজার ৫০০ টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে ধার-দেনা করতে হচ্ছে। কেউ কেউ গবাদিপশু কিংবা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করছেন। চিকিৎসাসেবার পাশাপাশি অ্যাম্বুলেন্স ভাড়ার এই অতিরিক্ত চাপ রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

সরকারি সম্পদের অপচয়
স্থানীয়দের অভিযোগ, লাখ লাখ টাকা মূল্যের সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় পড়ে থেকে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। অথচ চালক নিয়োগ করা গেলে জরুরি সময়ে এটি রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20