এস.এম.শামীম
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার বটিয়াঘাটায় ফিড মিলে চুরি থানায় লিখিত অভিযোগ

খুলনা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা থানা এলাকার  নবীনগর মোড়ে একটি ফিড মিলে চুরির ঘটনায় থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন মিলের মালিক মোহাম্মদ সুমন শেখ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলার  দারোগা ভিটা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার বাবলু এগ্রো  মার্ট নামক  ফিড মিলে গত ১১ জুলাই ২০২৬ রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দল তালা ভেঙে চুরি সংঘটিত করে।

অভিযোগকারী জানান, ঘটনার আগের দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রবল বৃষ্টির কারণে তিনি মিলের কাজ শেষ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল প্রায় ১১টার দিকে মিলে এসে গেটের তালা ভাঙা দেখতে পান।

পরে মিলের ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
অভিযোগ অনুযায়ী, চোরেরা মিল থেকে ৩টি মোটর, ২টি ৫০০ কেজি ওজনের স্কেল, ২ কয়েল তার, ১টি হাতওয়াশ মেশিন, ১টি ওয়াটার পাম্পসহ মিলে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। 

চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে পরদিন সকাল ১১টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পাশাপাশি বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ  সুমন শেখ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, এ ঘটনায় বটিয়াঘাটা থানার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এ ঘটনায় দারোগা ভিটা এলাকার বাসিন্দা  মোহাম্মদ  রাহুল  নামে  একজন কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20