এস.এম.শামীম
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বন্ধ জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি

মোঃ মামুন মোল্লা,খুলনা:
খুলনায় বন্ধ হয়ে যাওয়া এ্যাজাক্স, সোনালী, মহাসেন, জুট স্পিনার্স, আফিল জুট মিল ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটি, পিএফসহ সকল পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কাছে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, মো. নাজিম উদ্দিন, মোজাহার মুন্সী, আব্দুল হাই, হুমায়ূন কবির, ইকতার শেখ, শহিদুল ইসলাম শহীদ,আজিজ মুন্সী, আলী হায়দার, মোবারক হোসেন, মাসুমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, খুলনার মিরেরডাঙ্গা, শিরোমণি ও আটরা শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বেসরকারি জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব মিল বন্ধ হওয়ার প্রায় ১২ বছর অতিবাহিত হলেও শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটি, পিএফসহ অন্যান্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এসব প্রতিষ্ঠানের সাবেক শ্রমিক-কর্মচারীরা।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা অবিলম্বে শ্রমিকদের সকল পাওনা পরিশোধে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন।

শ্রমিক নেতারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে উদ্যোগ না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20