এস.এম.শামীম
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

 কবর খনন ও দাফনে নিয়োজিত নিঃস্বার্থ ব্যক্তিবর্গকে সংবর্ধনা

মোঃ মামুন মোল্লা, খুলনা :
পবিত্র ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবারের আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল—কবর খনন ও দাফনকাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান। ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন ইমন এর সঞ্চালনায় দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে এবং সামগ্রিক কার্যক্রমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কবর খনন ও দাফনকাজে আজীবন নিঃস্বার্থভাবে নিয়োজিত থাকা স্থানীয় গুণী ব্যক্তিদের হাতে বিশেষ সম্মাননা  তুলে দেওয়া হয়। 

বক্তারা বলেন, সমাজের এই নিভৃতচারী কর্মীরা কোনো প্রতিদান ছাড়াই বান্দার শেষ বিদায়ের মুহূর্তে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান, তা সত্যিই অনুকরণীয় ও প্রশংসনীয়। ইয়াং টেন ব্রাদার্স ক্লাব এই মহৎ ব্যক্তিদের সম্মানিত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার জিহাদি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গিলাতলা মোল্লা পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, এবং ইমরান মোল্লা প্রমুখ।

ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস , ক্লাবের উপদেষ্টা আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডলার সহ ক্লাবের উপদেষ্টা, কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন‌।

অনুষ্ঠান শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20