এস.এম.শামীম
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পিস্তল-ম্যাগাজিনসহ আটক ২

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা যশোর প্রতিনিধি 
যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অস্ত্র ও ম্যাগাজিনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) গভীর রাতে পরিচালিত এ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বসতঘর থেকে রাসেল রানা (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা (২৬) পুলিশের তথ্য অনুযায়ী, রাসেল রানা বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এদিকে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে অভিযুক্ত জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)-কে বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়। তিনি ও বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমা পাড়া গ্রামের আলতাফ হোসেন ছেলে জিয়াউর রহমান হাফিজুর (৪০)
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20