এস.এম.শামীম
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিতলমারীর নিজাম হত্যা মামলার প্রধান আসামি জাহিদ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মো. সোহেল রানা
বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মো. জাহিদ শেখ (২৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাবর আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ২০ জানুয়ারি ২০২৬ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫)-কে চিতলমারী যাওয়ার পথে পথরোধ করে লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই আফতাব উদ্দিন বাদী হয়ে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জাহিদ শেখ ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র‌্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

4

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20