এস.এম.শামীম
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়া এসি ল্যান্ডের বিরূদ্ধে ডিসির কার্যালয়ে অভিযোগ

মোঃ সেলিম রেজা। ডুমুরিয়া, খুলনা।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহকরি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) অমিত কুমার বিশ্বাস এর বিরূদ্ধে নামজারি  মামলায় গড়িমসির অভিযোগপত্র জমা হয়েছে।

জানা যায়, ভুক্তভোগী মনজুর মোরশেদ খুলনার জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ডুমুরিয়ার এসিল্যান্ডের বিরূদ্ধে ১২/৭/২০২৬ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী তার ক্রয়কৃত সম্পত্তির নামজারি করার জন্য গত ১৫/৪/২০২৬ ইং তারিখ অনলাইনে নিয়মকানুন মেনেই জমির নামাজরির জন্য আবেদন করেন। 

আবেদন নং- ৮৭১১২১২। যাহার ডুমুরিয়া সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের মিউটেশন মামলা নং ১৬৫৭৭/২০২৫-২০২৬। অভিযোগে আরও উল্লেখ রয়েছে, এপ্রিল মাসের ১৫ তারিখ আবেদনের পর যথাক্রমে ইউনিয়ন নায়েব প্রতিবেদন দাখিল করেছেন এবং সে মোতাবেক গত ১৭/৫/২০২৬ তারিখ সহকারি কমিশনার ভূমি কর্তৃক চূড়ান্ত শুনানী হয়েছে। কিন্তু সেই থেকে অভিযোগের তারিখ পর্যন্ত অর্থাৎ আবেদনের প্রায় ৩ মাস গত হতে চলেছে এবং চূড়ান্ত শুনানীর পর হতে ২ মাস গত হতে চলছে, তারপরেও নামজারি আবেদনের কোন ফয়সালা হচ্ছিল না। 

আবেদনের পর হতে এসিল্যান্ড অফিসের অলিখিত ডাকে কয়েক দফা সেই দপ্তরে হাজির হয়েছেন ভুক্তভোগী। কিন্তু বারেবার গড়িমসি ও ঘোরানো মূলক টেবিল চক্করে ফেলে হয়রানির জন্য ভুক্তভোগী খুলনার জেলা প্রশাসক (ডিসি)’র কার্যালয়ে উক্ত অভিযোগটি করেছেন। জানা যায় অভিযোগটির ডিসি অফিসের স্মারক নং-৭৩৩, তাং- ১২/৭/২০২৬। উক্ত অভিযোগটি দায়েরের পর গত ১৩/৭/২০২৬ তারিখ ভুক্তভোগির নামজারি আবেদনটি মঞ্জুর করেছেন ডুমুরিয়া এসিল্যান্ড। নামাজরি আবেদনটি নিয়ে গড়িমসি ও হয়রানির বিষয়ে অভিযোগের কথা জানতে পেরেই হয়তো এসি ল্যান্ড উক্ত নামাজরিটি জটিলতা এড়ানোর জন্যই মঞ্জুর করেছেন এমনটা অনেকে আলোচনা করছেন। এতে করে কিছু সংখ্যক আমজনতা এ ব্যাপারে ডিসির যথাযথ তদারকির অভাব রয়েছে এমনটি দাবি করছেন। 

যার দরুন যথাদ্রুত নামজারি করার জন্য অর্থাৎ বাংলাদেশে সাধারণভাবে ই-নামজারি আবেদনের সর্বোচ্ছ ২৮ দিনের মধ্যে নিস্পত্তি করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। অথচ এখানে প্রায় ৩ মাস কলক্ষেপন করা হয়েছে এবং ডিসি’র দপ্তরে অভিযোগ জমা দেওয়ার পর সেই নামজারি আবেদনের দফারফা অর্থাৎ মঞ্জুর করা হয়েছে। সকল সাধারণ জনগণের হয়তো এরকম সকল দপ্তর নাও চেনা থাকতে পারে। 

ডুমুরিয়া উপজেলা থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে গাড়ি, রিক্সা যোগে কয়েক ঘন্টা সময় ক্ষেপন করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসাটা অনেকের পক্ষে দুরহ ব্যাপার। এ ব্যাপারে তদন্ত পূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণসহ ভবিষ্যতে যাতে সাধারণ জনগনকে এরকম হয়রানির শিকার না হতে হয় সে ব্যাপারে নজরদারির আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20