এস.এম.শামীম
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা খালে যৌথভাবে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও নেট-পাটা অপসারণ করে ধ্বংস করা হয়েছে।

 প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার(২৯ জুলাই) দুপুর ২ টায় শুরু হওয়া এ অভিযানে ভদ্রা খালের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে পেতে রাখা অবৈধ জালগুলো একে একে অপসারণ করা হয়। পরে উদ্ধারকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। 

এছাড়া উপজেলা মৎস্য অফিস, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। স্থানীয়দের ভাষ্য, অবৈধ চায়না দুয়ারী জাল ও নেট-পাটার কারণে দেশীয় মাছের অবাধ বিচরণ ও প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। 

প্রশাসনের এ অভিযান জলজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। তারা বলেন, আগে এ ধরনের অভিযান খুব একটা দেখা যায়নি। বর্তমান প্রশাসনের সক্রিয় তৎপরতায় খাল ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা জলজ পরিবেশ এবং মাছের প্রাকৃতিক প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

তাই এসব অবৈধ উপকরণের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। আইন মেনে মাছ আহরণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20