এস.এম.শামীম
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় টিএমএসএস'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
সবুজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি, একটি গাছ,একটি প্রাণ,সবুজ হোক আমাদের দেশ ও  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  ডুমুরিয়ায় টিএমএসএস'র নিয়মিত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির  বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩  আগস্ট) বিকাল  ৩ টার  টিএমএসএস খুলনা জোন কর্তৃক পরিচালিত ডুমুরিয়া শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  কর্মসূচিতে টিএমএসএস'র ডুমুরিয়ার শাখা ব্যবস্থাপক মোঃ সুজন হোসেন এর সার্বিক তত্বাবধায়নে সুবিধভোগী সদস্য ও স্থানীয়দের  মধ্যে  ৫ শত ফলজ ও ঔষুধি প্রজাতের নিম, আমলকি,পেয়ারা, কাঁঠাল,আমড়া বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 বৃক্ষের চারা বিতরণকালে টিএমএসএস পর পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

 টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবছর দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন অঞ্চলে টিএমএসএস'র আওতাধীন বিভিন্ন জোন, রিজিওন ও শাখাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 


 টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু চারা বিতরণ নয়, সদস্যদের রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 এর মাধ্যমে পরিবেশ বান্ধব ও সবুজ সমাজ গঠনে টিএমএসএস'র সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।  বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস'র ডুমুরিয়া শাখার সকল কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য ও মিডিয়াকর্মী  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20