এস.এম.শামীম
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী  অনুষ্ঠিত হয়। 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি এইচ আই ইনচার্জ আনিসুজ্জামান এর সভাপতিত্বে দলিত প্রাউড প্রকল্পের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দলিত হেড অব প্রোগ্রাম জেনারেল তপন কুমার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,  ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মৌসুমি বুলবুল শুকলা।


এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন সরকার,ফিল্ড ভলেন্টিয়ার ইতিকা সরকার,জেসমিন নাহার ও প্রশিক্ষিত নারী-পুরুষ সহ দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ ও সাংবাদিকেরা।

গণশুনানী অনুষ্ঠানে ডুমুরিয়া জোয়াদ্দার পাড়া কমিউনিটি ক্লিনিক,মির্জাপুর কমিউনিটি ক্লিনিক ও শোভনা কমিউনিটি ক্লিনিক থেকে যারা সেবা গ্রহণ করেছিলো,সেই সেবা গ্রহিতাগণ প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন এবং দায়িত্বশীল গণ সেবা গ্রহিতাগণের প্রশ্নের জবাবদিহিতা নিশ্চিত করেন।


গর্ভবতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে  কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ণ ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্কোরকার্ড মূল্যায়ণ নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা হচ্ছে কি না বা তার ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের স্কোর নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ পর্যায়ে যুগান্তকারী ভূমিকা পালন করে। এগুলো গর্ভকালীন নিবন্ধন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন ওজন ও রক্তচাপ মাপা , বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শ প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সরাসরি অবদান রাখছে। গর্ববতী মা’দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান সম্পর্কে আলোচনা সেবা প্রদানে আরোও বেশি আন্তরিক এবং সেবাগ্রহিতাগণ সকল সেবা যেনো সহজেই পেতে পারে ও ভবিষ্যৎ এ সেবার মান যেনো আরো বেশি উন্নত হয় এ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। 

অনুষ্ঠান শেষে ডুমুরিয়া সদরের জোয়াদ্দারপাড়া কমিউনিটি ক্লিনিক, শোভনা কমিউনিটি ক্লিনিক ও মির্জাপুর কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধির নিকট ওয়েট মেশিন ও বিপি মেশিন দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20