এস.এম.শামীম
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান (নয়ন),
ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায়  জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের  জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার।  বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,বিএনপিনেতা শেখ ফরহাদ হোসেন,উপজেলা মৎসজীবিদলের আহবায়ক শেখ মাহবুর রহমান ও সদস্য সচিব মাষ্টার সেলিম হালদার।

 প্রধান অতিথি তার বক্তব্যে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা সফল মৎস্য চাষি হিসেবে কনিকা মন্ডল,এফ এম আবু সাইদ,গোবিন্দ মন্ডল,মান্নান গোলদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি মৎস্যজীবি গ্রাম সমিতির দুগ্ধ উৎপাদনকারী দলের আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্য ইকরামুল শেখ, দিপ্তী রানী দাস ও গোনালী আদর্শ মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্য সেলিম শেখ ও প্রিয়া বিশ্বাস সহ ৪৬  জন সদস্যদের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

20