এস.এম.শামীম
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ

ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।

প্রতারণার শিকার ওই  ব্যক্তি হলেন ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া  গ্রামের মৃতঃ শামসুর রহমান শেখ এর ছেলে  মোঃ নুর ইসলাম শেখ।  
এলাকায় এ বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী  গত ১৩ জুলাই তারিখে যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের মৃত আনছার গাজীর ছেলে মোঃ হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে ভূক্তভোগী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার লিখিত অভিযোগ  ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে আফ্রিকা মহাদেশের মরিশাস পাঠানোর কথা বলে হুসাইন আহমদ ওরফে সুমন  চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত কয়েক কিস্তিতে সাড়ে ৪ লাখ টাকা নেন। 
সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার পরে  তাকে ভিসা দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে এজেন্সি অফিসে আটকে রেখে আরোও টাকা আদায় করেন। পরবর্তীতে প্রতারক হুসাইন আহমদ সুমন ভুক্তভোগী নুর ইসলামকে একটি ভূয়া ওয়ার্ক পারমিট দেন। ওয়ার্ক পারমিটের কপিটি পরীক্ষা করে দেখা যায় সেটি জাল (নকল) । বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী নুর ইসলাম তাঁর টাকা ফেরত চান। এর পর থেকে নুর ইসলাম কে  বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তিনি সাড়ে ৪ লাখ টাকা দিয়েছেন প্রতারক হুসাইন আহমদ সুমনকে   এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
ভুক্তভোগী নুর ইসলাম আরোও  বলেন, বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সুরাহা না হওয়ায় তিনি ডুমুরিয়া থানায় প্রতারক হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

তবে ভুক্তভোগী নুর ইসলাম বলেন, প্রতারক হুসাইন আহমদ সুমন টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে উল্টো  আমার নামে মামলা করবেন বলে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছেন।

এ ব্যাপারে গত ১৩ জুলাই ভুক্তভোগী নুর ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন এর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন কে থানায় আসার জন্য বললে তিনি থানায় আসেনী। 

উল্টো হুসাইন আহমদ সুমন থানায় আসতে না চেয়ে ভূক্তভোগী নুর ইসলামের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20