এস.এম.শামীম
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ হারানো কৃষক দল নেত্রী শিল্পীর স্মরণে কোরআন খতম বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, খুলনা :
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কৃষক দল নেত্রী শিল্পী। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শিল্পীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম শেষে তাঁর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব বলেন,
“শিল্পীর অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। 

ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগে তাঁর চলে যাওয়া আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।”

তিনি আরও বলেন, “শিল্পীর মৃত্যু আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার শিক্ষা দিয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা এখন সময়ের দাবি।”

কোরআন খতম ও দোয়া মাহফিলে ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মী, মরহুমার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে মরহুমা শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20