এস.এম.শামীম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেরখাদায় বিজ্ঞান ও কৃষি উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, মোঃ সোহেল রানা:
তরুণদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেন, কৃষি, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বিত চর্চার মাধ্যমেই একটি আধুনিক, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (১২ জুন) খুলনার তেরখাদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এবং বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উদ্ভাবন, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, তেরখাদা থানার ওসি মো. শহীদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারীদের মতে, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত এ ধরনের কর্মসূচি তরুণদের উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও জ্ঞানভিত্তিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20