এস.এম.শামীম
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
খুলনার তেরখাদায় ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম অসন্তোষে ফুঁসছেন গ্রাহকরা। দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মাস শেষে বাড়তি বিলের চাপ যোগ হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।


সরেজমিনে দেখা যায়, তীব্র গরমের মধ্যে তেরখাদা উপজেলার  ও বিভিন্ন ইউনিয়নে দিনে ৬ থেকে ৮ ঘণ্টা এবং রাতে ৩ থেকে ৪ দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালের রোগী ও দোকানপাটের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আইপিএস ও জেনারেটর চালাতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে অনেককে।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ কম থাকা সত্ত্বেও চলতি মাসে বিল এসেছে অস্বাভাবিক বেশি। অনেক পরিবারের বিল আগের তুলনায় ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ‘বিদ্যুৎ পাই না, অথচ বিল ঠিকই বেশি আসে’ - এমন ক্ষোভ প্রকাশ করেছেন নাম   প্রকাশে জাহিদুল ইসলাম  একাধিক গ্রাহক।
তেরখাদা বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘সারাদিন বিদ্যুৎ না থাকায় দোকান খুলে বসে থাকতে হয়। কাস্টমার কম, বিক্রি নাই। মাস শেষে আবার বিল বেশি। আমরা যাব কোথায়?’

জানান, জাতীয় গ্রিডে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, ‘গরমের কারণে ফ্যান, ফ্রিজ ও মোটরের ব্যবহার বেড়ে যাওয়ায় ইউনিট বেশি উঠছে। কারো বিলে গরমিল মনে হলে অফিসে লিখিত অভিযোগ দিলে তা যাচাই করে সমাধান করা হবে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং স্বচ্ছভাবে বিল নিরীক্ষার ব্যবস্থা করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20