এস.এম.শামীম
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

এস এম শামীম,দিঘলিয়া খুলনা।। 
 খুলনার দিঘলিয়া উপজেলার  গাজিরহাট ইউনিয়ন এর  ডোমড়া এলাকায়  মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক  রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের জীবন রায়ের বাড়ির সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখ বয়স ২৪ বছর  মোটরসাইকেল চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময় 
বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন বয়স ২২ বছর,  নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে রুবিয়া খাতুন বয়স ১৬) বছর,  এবং সিহাব শেখের দুই বছর বয়সী কন্যা মায়মুনা। 

মোটরসাইকেলের চালক সিহাব শেখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা এবং গাজিরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছেন।দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20