এস.এম.শামীম
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহ ও নেশাজনিত সমস্যার অভিযোগ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় আবুল কালাম (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (০৭ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহত আবুল কালাম সেনহাটি সরিষাপাড়া এলাকার আতিয়ার শেখের ছেলে। স্থানীয় সূত্র ও পারিবারিকভাবে প্রাপ্ত তথ্যে জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বাড়িতে এসে পারিবারিক অশান্তি সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী তামান্না বেগম স্বামীকে সুপথে ফিরিয়ে আনার জন্য বহুবার চেষ্টা করলেও তাতে সফল হননি। পারিবারিক কলহ ও স্বামীর মাদকাসক্তির কারণে ঈদুল আজহার পরদিন তাদের একমাত্র চার বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়ি শরীয়তপুরে চলে যান। এরপর থেকে আবুল কালাম একাই বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার দিন রাতে নিজ বসতঘরের মাটির দেয়ালের ওপর স্থাপিত টিনের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20