এস.এম.শামীম
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরি, আতঙ্কে এলাকাবাসী

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। একের পর এক একই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ি, স্কুল ও মসজিদ থেকে পানির মোটর চুরি হলেও এখন পর্যন্ত চক্রটির সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুগন্ধি গ্রামের বাসিন্দা সাকিলের বাড়িতে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে সিঁড়িঘরের নিচে রাখা পানির মোটর চুরি করে নিয়ে যায়। বিষয়টি রাতেই   পরিবারের সদস্যদের নজরে আসে।

এলাকাবাসীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে একই গ্রামের একাধিক বাড়ি, স্কুল ও মসজিদ থেকেও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগীদের অনেকেই দিঘলিয়া থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি নেশার টাকা জোগাড় করতেই এসব চুরি করছে। তবে সম্ভাব্য জড়িতদের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20