এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যা সন্তানের স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন চাঁদনী বেগম (২১) নামে এক গৃহবধু। ফুটফুটে তিন সন্তানকে পেয়ে পরিবারে আনন্দের বন্যা বইলেও অসচ্ছলতার কারণে আনন্দের মধ্যেই তাদের চিকিৎসা,খাবারের খরচ জোগানো ও তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
চাঁদনী বেগম দিঘলিয়া সদর ইউনিয়ন পানিগাতি গ্রামের দিন মুজুরী জাহিদুলের স্ত্রী। গত সোমবার (২৮ সেপ্টেম্বর)রাত সাড়ে আটটায় উপজেলার পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হলে নয়টার দিকে স্বাভাবিক ভাবে তিন কন্যা সন্তান-ফাতেমা,আমেনা ও আয়শা জন্ম দেন তিনি। বর্তমানে নবজাতকরা সুস্থ আছে বলে কর্মরত ডাক্তার নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম পুত্র সন্তান রায়হান ১৭ মাস বয়স। প্রসূতির ওষুধ ও তিন শিশুর গুঁড়াদুধ বাবদ প্রতিদিন বাবদ যে খরচ হবে তা আমাদের কাছে কষ্ঠদায়ক। স্বামীর সামান্য আয়ে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়বে।
এদিকে, তিন নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তারা ও সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানানো হয়েছে।
পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মুচতারি পারভিন বলেন, “মা ও তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণের ১০ মিনিট পর দ্বিতীয় সন্তান এবং তার ২ মিনিট পর তৃতীয় সন্তানের জন্ম হয়।
তিনটি সন্তানই স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক এস কে নুর মোহাম্মদ ও মার্কেটিং ম্যানেজার ও আনিসুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত বলেন, এর আগে খবর পায়নি। বুধবার তিন কন্যা সন্তানকে দেখতে যাব। তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।