এস এম মেহেদী হাসান, দিঘলিয়া
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া এলাকায় কুকুরের কামড়ে মোঃ হেদায়েৎ শেখ এর স্ত্রীগ কোহিনুর বেগম (৪৮) ও তার নাতি আনাস (৬)কে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮জুলাই ২০২৬) সকালে বাড়ির সামনে অবস্থানকালে একটি উন্মত্ত কুকুর হঠাৎ তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় কোহিনুর বেগম ও তার নাতি আনাসকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কুকুরটিকে তাড়িয়ে উদ্ধার করেন। পরে আহত দুজনকে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী উন্মত্ত ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।