দিঘলিয়া প্রতিনিধিঃ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কবিরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মীদের নিজ নিজ এলাকায় নিয়মিতভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশে খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বারাকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ সওকাত মোড়লের সভাপতিত্বে ও বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রাজু আহম্মাদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহীম, জামায়াত মনোনীত বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দাউদ আলী সরদার,
শেখ ফিরোজ হোসেন, হাসান বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইসলামী ছাত্র শিবির দিঘলিয়া পশ্চিম শাখার সভাপতি মোঃ সাকিব শেখ প্রমুখ।