এস.এম.শামীম
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বসতবাড়ি মেরামতকে কেন্দ্র করে আহত ২

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি (কাজলীপাড়া) গ্রামে পৈত্রিক বসতঘর মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর২০২৬) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, মৃত আলম আকনের স্ত্রী মুক্তা আক্তার ফাহিমা (৩৫) তার সন্তানদের নিয়ে স্বামীর প্রাপ্ত পৈত্রিক ঘর মেরামতের কাজ করছিলেন।

 এ সময় তার ভাসুর মোঃ সিরাজ আকন (৭০), সিরাজের ছেলে শরিফ আকন (২২), অন্তরা (২৮) এবং কল্পনা (৬০) বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে মোঃ সিরাজ আকনের হাতে কাটা জখম হয়। তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

অন্যদিকে, মুক্তা আক্তার ফাহিমার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায়, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন  মাসুম বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20