এস.এম.শামীম
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বসতবাড়ির সামনে মাদক নিয়ে বিরোধ, মাথায় কোপের অভিযোগ

নিজস্ব প্রতিনিধ,দিঘলিয়া 
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাদক আদান-প্রদানকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর ও ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

 অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যক্তি এস এম মনিরুজ্জামান মনির (৪০), পিতা-মৃত এস এম ইকরামুল কবির, সেনহাটি ৭নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্তরা হলেন ফরমাইশখানা এলাকার মোঃ মিজান কাজী (৪৫), পিতা-মালেক কাজী এবং নাহিদ কাজী (২৮), পিতা-নজরুল কাজী। অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মনিরুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় নাহিদ কাজীর সঙ্গে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মাদক আদান-প্রদান নিয়ে গোলযোগ হয়। 

এ সময় মনিরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে তাদের বাড়ির সামনে থেকে সরে গিয়ে অন্যত্র গোলযোগ করতে বলেন। পরে অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করলে নাহিদ কাজী ক্ষিপ্ত হয়ে মিজান কাজীকে সেখানে ডেকে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মিজান কাজী ঘটনাস্থলে এসে মনিরুজ্জামানকে গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করায় তিনি মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন এবং নাহিদ কাজীকে মারধরের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর নাহিদ কাজী ধারালো দা দিয়ে মনিরুজ্জামানের মাথা লক্ষ্য করে কোপ দিলে ডান পাশের কানের ওপর গুরুতর রক্তাক্ত কাটা জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। এ ঘটনায় চিকিৎসা শেষে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বিলম্বে দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এস এম মনিরুজ্জামান মনির। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20