এস.এম.শামীম
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন

এস.এম.শামীম,দিঘলিয়া।
খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি-২০২৬ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬-এর কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20