এস.এম.শামীম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে ছাত্রসমাজ, যুবসমাজ ও সুশীল সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলার পথের বাজার এলাকায় “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দিঘলিয়া থানা পুলিশের কর্মকর্তা শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, মোল্লা দিদার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, কুদরতি এলাহী স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়া, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, হাসিবুল ইসলাম সাদ্দাম, লিটন মোল্লা, ইউপি সদস্য পলি আক্তার, ঝর্না বেগম, আতিকুল ইসলাম, রাতুল রায়হানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, মাদকমুক্ত দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা মো. সোহেল রানা লিটন, খান তাজুল ইসলাম ইমন, মো. তৈয়বুর রহমান মোল্লা, গাজী আব্দুর রব, মো. আসাদুজ্জামান আশা, মো. শোয়েব হোসেন রানা, মো. শাহরিয়ার হোসেন ফাহিম, এস এম তাওহীদ রূপম, মো. বাসার শেখ, মো. তরিকুল ইসলাম ডালিম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. রাজু আহমেদ মিলন, আবুল হাসনাত ঝলমল, মো. নাজমুল সর্দার, সাংবাদিক মো. রুবেল শেখ, মো. রেজয়ান মোল্লা রেজা, মো. মেহেদি হাসান মোল্লা, মো. আশিকুর রহমান শেখ ও মো. সাকিব শেখ।
এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংগঠন, যার মধ্যে ছিল আলোর মিছিল, দিঘলিয়া উন্নয়ন সংস্থা, দিঘলিয়া ব্লাড ব্যাংক, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক, ঘোষগাতী-মহেশ্বরপুর যুব সংঘসহ আরও কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পথের বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।কর্মসূচিতে উপস্থিত সকলেই দিঘলিয়াকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20