এস.এম.শামীম
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় সরকারি ঘর দেওয়ার কথা বলে ১ লাখ ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় সরকারি ঘর দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা নেওয়া এবং পরে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। 

একই সঙ্গে পাওনা টাকা চাইতে গেলে গালিগালাজ, মারধরের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী বিধান গুপ্ত (৩৬) দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযোগের বিস্তারিত উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, দিঘলিয়া থানাধীন এলাকার জয়দেব দাস (৫০)-এর সঙ্গে সরকারি ঘর দেওয়ার বিষয় নিয়ে ভুক্তভোগীর যোগাযোগ হয়। অভিযোগ অনুযায়ী, সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। প্রথম দফায় ৪৫ হাজার টাকা, পরবর্তীতে ১ লাখ টাকা এবং এরপর ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) স্যারকে দেওয়ার কথা বলে আরও ১০ হাজার টাকা নেওয়া হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পরও তাকে কোনো সরকারি ঘর দেওয়া হয়নি এবং দীর্ঘদিন ধরে টাকা ফেরতও দেওয়া হয়নি। ফলে বর্তমানে অভিযুক্তের কাছে তার মোট ১ লাখ ৫৫ হাজার টাকা পাওনা রয়েছে বলে তিনি দাবি করেন।

আবেদনে আরও বলা হয়, ভুক্তভোগী একাধিকবার পাওনা টাকা ফেরত চাইলেও অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন। সর্বশেষ ১৭ আগস্ট ২০২৫ দুপুর আনুমানিক ১টার দিকে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। 

একপর্যায়ে অভিযুক্ত মারধরের জন্য উদ্যত হন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও আবেদনে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে ভুক্তভোগী দিঘলিয়া থানায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20