এস.এম.শামীম
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

এস এম মেহেদী হাসান,দিঘলিয়া:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী ছাত্রনেতা, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আ.ন.ম. মুরাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিঘলিয়া উপজেলার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও ৯০-এর দশকের ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক এবিএম ওহিদুজ্জামান রানা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুল ইসলাম হাসান ও উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক। এ সময় বক্তব্য রাখেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম, মল্লিক হাবিবুর রহমান,

আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান মিঠু, হাসিবুর রহমান সাদ্দাম, মোহাম্মদ আলী টুটুল, ইকতেকার সরদার, হালিম খলিফা, মোল্লা আনোয়ার হোসেন, হাসিবুর রহমান, মনিরুল ইসলাম, ডাঃ এস. এম. মেহেদী হাসান, তৌহিদ ফকির, আবু হানিফ জাসু, আবু রায়হান জিনিয়াস, তারেক মেহেদি, মোঃ লিটন, শেখ হান্নান ও আজাদ সরদার প্রমুখ।

 বক্তারা মরহুম আ.না.ম. মুরাদ হোসেনের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20