এস.এম.শামীম
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন।

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন  শুরু করেন।

অনশনরত ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

ডা. বন্যা মজুমদার জানান, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাবেন।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, ‘বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদলের সঙ্গে বন্যার বিয়ে দেওয়া হয়েছিল।’

স্থানীয়দের ভাষ্য, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, ‘আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

15

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20