যায় যায় বেলা ডেক্স রিপোর্ট:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি জাতির সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম। যে তরুণ প্রজন্ম মাঠে থাকবে, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে গড়ে উঠবে। তাই শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।
বর্তমান সময়ে যুবসমাজ আগের মতো মাঠে যাচ্ছে না। মোবাইল ফোন ও বিভিন্ন প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তারা ঘরের মধ্যে বেশি সময় কাটাচ্ছে। এতে তাদের শারীরিক কর্মকাণ্ড যেমন কমছে, তেমনি সামাজিক যোগাযোগ ও খেলাধুলার পরিবেশ থেকেও তারা দূরে সরে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
শিশু-কিশোর, যুবসমাজকে শুধু মোবাইল থেকে দূরে থাকার কথা বললেই হবে না, তাদের সামনে বিকল্প সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রতিটি এলাকার খেলার মাঠগুলো সচল করতে হবে, খেলাধুলার সুযোগ বাড়াতে হবে এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
মাঠে যদি সুন্দর খেলাধুলার পরিবেশ থাকে, তাহলে আমাদের ছেলে-মেয়েরাই স্বতঃস্ফূর্তভাবে মাঠে ফিরে আসবে। তিনি বলেন, আমরা চাই আমাদের এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার শিশু-কিশোর ও তরুণদের প্রাণের জায়গা হয়ে উঠুক। এখান থেকেই নতুন খেলোয়াড় তৈরি হবে, নতুন প্রতিভা বেরিয়ে আসবে। একটি প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে শিক্ষা এবং খেলাধুলা দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মাঠে খেলাধুলার পরিবেশ আরও সুন্দর করতে অতি শিগগিরই গোলবার তৈরি করে দেওয়া হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত মাঠে এসে খেলাধুলা করতে পারে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেদিকে আমাদের নজর থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গত সাত মাসে জনগণের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে,র সেগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না।
এসব কাজের চিত্র ও অগ্রগতি নেতাকর্মীদের জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণই আমাদের কাজের মূল্যায়ন করবেন। আমরা কী করেছি, কোথায় কী উন্নয়ন হয়েছে এবং মানুষের জন্য কতটা কাজ করা সম্ভব হয়েছে, সবকিছু জনগণের সামনে তুলে ধরা হবে। জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, খেলাধুলা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে আমাদের কাজ করতে হবে। জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখেই আগামী দিনের কর্মপরিকল্পনা সাজাতে হবে। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হবে আরও বড়।
জনপ্রিয়তার মাধ্যমে আমরা যে দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের ভালোবাসা ও আস্থার মর্যাদা রাখতে হলে মাঠে-ময়দানে মানুষের পাশে থাকতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের আস্থা ও দায়িত্ব আমাদেরই অর্জন করতে হবে। জনগণের পাশে থেকে, তাদের সমস্যা শুনে এবং তাদের প্রত্যাশা পূরণের মধ্য দিয়েই সেই দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা শুধু কথায় অর্জন করা যায় না, কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হয়। আমরা মানুষের পাশে থেকে সেই আস্থা অর্জনের চেষ্টা করব।
তিনি খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ারের সৌজন্যে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পিঠাভোগ পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম বন্ধু একাদশ ঘাটভোগ। খেলায় পিঠাভোগ পূর্বপাড়া ১-০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, মিনা জাহিদ, জাহিদ হোসেন। ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অন্তর, আর প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন জোবায়ের।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরি ফকরুল ইসলাম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম, আনিচুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কবির শেখ, বিএনপি নেতা স,ম হাসিবুর রহমান, খায়রুল ইসলাম খোকন, মোঃ আনোয়ার পাইক, মোঃ আলামিন লস্কর, যুবদল নেতা মোঃ দাউদ শেখ, ছাত্রদল নেতা স,ম শফিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম পাইক ও নির্মল লস্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, প্রধান শিক্ষক বিউটি পারভিন, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, মহিতোষ ভট্টাচার্য, ইউসিসিএ চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর, আরিফ মোল্যা, খান আলিম হাসান, সরদার ফরিদ আনোয়ার, মাসুদ খান, মোকাররম হোসেন, ইমতিয়াজ আলী সুজন, রহিমা আক্তার নয়ন, রুকসানা পারভিন, প্রান গোপাল বিশ্বাস, তপন দাস, রউফ শিকদার, নিখিল দাস, নির্মলেন্দু সরদার, আইরিন পারভিন, গুরুপদ পাল, বিমল মজুমদার,
হরিপদ অধিকারী, রাধাকান্ত শিকদার, রেজাউল ইসলাম রেজা, সৈয়দ মাহমুদ আলী, মোস্তাইন শিকদার, কামরুজ্জামান নান্টু, শাহিনুর রহমান, এলএম আসলাম, জাহান আলী শেখ, আহাদ শেখ, সাব্বির ইসলাম, বায়জিদ শিকদার, আলামিন শিকদার, ফেরদৌস শিকদার প্রমুখ।