এস.এম.শামীম
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহানবী (সা:)-এর আদর্শে শান্তি ও সম্প্রীতির আহ্বান

খুলনা প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় খুলনা নগরীতে গাউসিয়া কমিটি খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উৎসব শোভাযাত্রা বা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:)।

জশনে জুলুসটি নগরীর ময়লাপোঁতা মোড় থেকে শুরু হয়ে রেলস্টেশন, ডাকবাংলা মোড়, ফেরিঘাট ও রয়েল মোড় হয়ে শেরেবাংলা রোডে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমী অংশগ্রহণ করেন।

জশনে জুলুস শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শরিয়তসম্মত পন্থায় জশনে জুলুস উদযাপন নতুন কোনো কৃষ্টি বা সংস্কৃতি নয়। যুগে যুগে বিভিন্ন অবয়ব ও নানা আঙ্গিকে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়ে আসছে।

বক্তারা আরও বলেন, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনকে উত্তম বিদআতে হাসানাহ হিসেবে বিবেচনা করা হয় এবং এ আয়োজনের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়।

তাঁরা মহানবী (সা:)-এর আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাঁর শিক্ষা অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20