দিঘলিয়া প্রতিনিধি।
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে ঘিরে দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের লাখোহাটি উত্তর পাড়া বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মফিজুল মোড়লের সভাপতিত্বে হেমায়েত হোসেন চোধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়ার প্রান পুরুষ,এম সাইফুর রহমান মিন্টু, সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন,শাফি উদ্দিন মোল্লা,
সভাপতি,বারাকপুর ইউনিয়ন বিএনপি, মো: আলম চৌধুরী,সাধারণ সম্পাদক বারাকপুর ইউনিয়ন বিএনপি,নেতৃবৃন্দ বারাকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলম চৌধুরীর কথা উল্লেখ করে বলেন,দীর্ঘদিনের বিএনপির কান্ডারী হিসাবে সব সময় তাকে কাছে পেয়েছি,দির্ঘ্য ১৭ টি বছর হামলা মামলার শিকার হয়েও থেমে থাকেনি আলম চৌধুরীর পথ চলা,সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আজও বিএনপির পতাকা তলে দাড়িয়ে আছে আলম চৌধুরী, তাই আমরা সাধারণ মানুষ বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলম চৌধুরীকে পেতে চাই,
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দল যাকে প্রার্থী হিসেবে বেছে নেবেন আমরাও তার সাথে থাকব,এবং দলের প্রতি আমাদের আনুগত্য থাকব।এসময় আরো উপস্থিত ছিলেন, রবিউল চৌধুরী, তরিকুল শরীফ, জালাল মুন্সি, মিজান ডাক্তার, রউফ শেখ,ইলিয়াজ মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে ছুটে আসা শত শত নেতা কর্মী