এস.এম.শামীম
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনহাটি মাদকের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড সভাপতি বিল্লাল বয়াতির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চন্দনী মহল বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি,ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম,  সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, মোল্লা আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক ডাঃ মামুন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, সদর ইউনিয়ন বাবুল হোসেন মন্টু, সদস্য সচিব হেদায়েৎ, মিঠু, ছাত্রনেতা আবিদ আজাদ, তৌহিদুজ্জামান সোহাগ, যুবদল নেতা মোল্লা রাকিব হোসেন, মুক্তি মাহমুদ, আবু দাউদ উজ্জল, বিল্লাল বয়াতি, কাইয়ুম, রাজিব, সুমন, দিপু প্রমূখ।  

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিলাল ব্যাপারীর ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20