এস.এম.শামীম
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০টি পুরোনো ইজিবাইক ব্যাটারি বিক্রির টাকা নিয়ে সুমন নিখোঁজ, সন্ধান চায় সার্ভিসিং সেন্টার মালিক

খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর নিরালা বাইপাস রোড এলাকার জান্নাত অটো সার্ভিসিং সেন্টার থেকে ১০টি পুরোনো ইজিবাইকের ব্যাটারি বিক্রির জন্য নিয়ে যাওয়ার পর সুমন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ব্যাটারি বিক্রির প্রায় ৭০ হাজার টাকা নিয়ে তিনি আত্মগোপন করেছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাজিব বেপারী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যার দিকে জান্নাত অটো সার্ভিসিং সেন্টারের মালিক মোহাম্মদ  রাজিব ব্যাপারী  সুমনের কাছে ১০টি সেকেন্ড-হ্যান্ড ইজিবাইকের ব্যাটারি বিক্রির দায়িত্ব দেন। ব্যাটারিগুলো খুলনা নগরীর সোনাডাঙ্গা বাইপাস এলাকার একটি দোকানে বিক্রির জন্য পাঠানো হয়। 

ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
রাজিব বেপারীর অভিযোগ, ব্যাটারি বিক্রির পর সুমন আর সার্ভিসিং সেন্টারে ফিরে আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে ব্যাটারি বিক্রির টাকা আত্মসাৎ করে তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সুমনের সন্ধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন জান্নাত অটো সার্ভিসিং সেন্টারের মালিক। কেউ সুমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা মোঃ রাজিব বেপারীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগের -মোবাইল মো:রাজিব বেপারী
০১৯৭৭৩১৪৭২৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20